দেশজুড়ে হাজার সাইটে বাংলালিংক ফোর-জি নেটওয়ার্ক

১৬ অক্টোবর, ২০১৯ ১৪:৫০  
দেশজুড়ে বিস্তৃত প্রায় ১০০০টি সাইট ফোর-জিতে আপগ্রেড করেছে বাংলালিংক। এছাড়া আরও ৪০০টি স্থানে সম্প্রসারণ করা হয়েছে বাংলালিংক-এর নেটওয়ার্ক কাভারেজ। শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ উপলক্ষে সম্প্রতি রাজধানীর টাইগার্স ডেনে নেটও ওয়ার্ক সম্প্রসারণ উৎসব পালন করে অপারেটরটি। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত, চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ২০১৮ সালে সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ক্রয় ও ফোর-জি চালু করার পর থেকে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে এবং প্রতিটি প্রান্তিকে ভালো ফলাফল করে আসছে। এ বছরের ২য় প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বাংলালিংক-এর মোট আয় বৃদ্ধি পেয়েছে ৫.৪%। ডেটা থেকে বাংলালিংক-এর ২৮% আয়ের বৃদ্ধি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।